পিন্ডিজের একাদশে ২ পরিবর্তন

পিএসএল
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পিএসএলে নিজের প্রথম ম্যাচে রাওয়াল পিন্ডিজ হেরেছে পেশোয়ার জালমির বিপক্ষে। বৃহস্পতিবার তারা মাঠে নামে করাচি কিংসের বিপক্ষে। এদিন টসে জিতে রাওয়ালপিন্ডিকে আগে ব্যাটিংয়ে পাঠায় করাচি। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দলটি। দলীয় ৫৫ রানের মধ্যে তারা হারায় উপরের সারির ৩ ব্যাটারকে।

এর মধ্যে রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে আউট করে শুরুতেই ধাক্কা দেন হাসান আলী। ২১ রান করা এই ওপেনার হাসানের শর্ট বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনে আজম খানকে ক্যাচ দেন। বাকি দুই উইকেট নেন খুশদিল শাহ। এই স্পিনারের বল সুইপ করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন ৮ রান করা ইয়াসির খান।

এরপর কামরান গুলাম পুল করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফেরেন। তার ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। সেখান থেকেই রাওয়ালপিন্ডির ইনিংস টেনেছেন ড্যারিল মিচেল ও স্যাম বিলিংস। দুজনে মিলে শতরানের জুটি গড়ে রাওয়ালপিন্ডিজের বড় ইনিংস নিশ্চিত করেন।

রাওয়াল পিন্ডিজ একাদশ-

ইয়াসির খান, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), কামরান গুলাম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, আব্দুল্লাহ ফজল, কোল ম্যাককনি, রিশাদ হোসেন, নাসিম শাহ, মোহাম্মদ আমির, মোহাম্মদ আমির খান।

আরো পড়ুন: