আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা বহাল আছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

আইপিএল
আইপিএল
আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রবিবার সকাল থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম। তবে এই সংক্রান্ত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের নেয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত/প্রচারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি আমাদের গোচরে এসেছে।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।'

আরো পড়ুন: