নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি
সাকিব আল হাসান
সাকিব আল হাসান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইউরোপের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে সুইডেনে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি। ২০২৬ সালের গ্রীষ্মে স্টকহোমে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের প্রথম আসর। সুইডিশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে এই টুর্নামেন্টের প্রাথমিক সূচিও চূড়ান্ত করেছে।

১৫ জুন থেকে পর্দা উঠছে এই টুর্নামেন্টের। ফাইনাল হবে ২০ জুন। এরই মধ্যে এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, খারি পিরে, টম ব্রুসের মতো ক্রিকেটার এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মুনাফ প্যাটেল।

এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এই অলরাউন্ডার উপসালা টাইগার্সের হয়ে মাঠে নামবেন বলে নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তারা সাকিবের অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা।

প্রথম আসরে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। আয়োজকদের আশা, এটি শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের জন্য নতুন মঞ্চ তৈরি করবে এবং দর্শক আগ্রহ বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনাও সৃষ্টি করবে। নর্ডিকস্ম্যাশ সুইডেনের ক্রিকেটকে আরও পেশাদার কাঠামোয় নিয়ে যেতে সহায়তা করবে বলেও প্রত্যাশা আয়োজকদের।

পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে ইউরোপের ১৬টি দেশে এই টুর্নামেন্ট বিস্তারের লক্ষ্য রয়েছে। তাদের লক্ষ্য, নর্ডিকস্ম্যাশকে একটি শীর্ষ প্যান-ইউরোপীয় টি-টোয়েন্টি লিগ হিসেবে প্রতিষ্ঠা করা। ভবিষ্যতে এই টুর্নামেন্টে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

আরো পড়ুন: