তবে প্রতিযোগিতার শেষে আয়োজন থাকছে। বোর্ড এবং পরিচালনা সমিতি সিদ্ধান্ত নিয়েছে, ফাইনালের দিন একটি জমকালো সমাপ্তি অনুষ্ঠান হবে। ৩১ মে সেই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকতে পারে।
বোর্ড সচিব দেবজিত সাইকিয়া বলেন, 'গত বছরের মর্মান্তিক ঘটনার কারণে আমরা এ বার শুরুর দিনে কোনও অনুষ্ঠান রাখছি না। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক আয়োজন করা হবে না। তবে ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে, সেটাই এ বারের বিশেষ আকর্ষণ হবে।'
এর আগে এমন সিদ্ধান্ত দেখা গিয়েছিল ২০১৯ সালের আইপিএলেও। পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন নিরাপত্তা বাহিনীর সৈনিক নিহত হওয়ার পর সেই বছরও উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। তখন উদ্বোধনের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারকে দেয়া হয়েছিল।
এ বারের আইপিএল শুরু হবে আগামী ২৮ মার্চ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ।