সুযোগ মিলেছে পিএসএলে খেলার। করাচি কিংসে জনসন চার্লসের পরিবর্তে যুক্ত হয়েছেন হেনড্রিক্স। ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান চার্লস, আর তাতেই দলে জায়গা করে নিয়েছেন তিনি।
করাচি কিংসের স্কোয়াডে আগে থেকেই ছিলেন ডেভিড ওয়ার্নার, মইন আলী, অ্যাডাম জাম্পা এবং সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। সেই তালিকায় নতুন সংযোজন হেনড্রিক্স। টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ।
২৯৬ ম্যাচে প্রায় সাড়ে আট হাজার রান করেছেন তিনি, যেখানে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৬৪টি অর্ধশতক। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান এর আগে একবার পিএসএলে খেলেছেন। ২০২৪ মৌসুমে মুলতান সুলতানসের হয়ে ৮ ম্যাচে ৩০৪ রান করেছিলেন তিনি, গড় ছিল ৪৩.৪২ এবং স্ট্রাইক রেট ১৩৪.৫১।
সাউথ আফ্রিকার হয়ে ৯০টি টি-টোয়েন্টি খেলেছেন হেনড্রিক্স। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সংগ্রহ আড়াই হাজারের বেশি রান, যার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি, স্ট্রাইক রেট ১২৯.২০। তবে গত ডিসেম্বরেই জাতীয় দলে জায়গা হারিয়েছেন তিনি। এদিকে গত আসরে করাচি কিংস লিগ পর্ব শেষ করেছিল তৃতীয় স্থানে থেকে। নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার।