মুহি-কাউসার ও রুসাফির ফিফটিতে অনূর্ধ্ব-১৯ দলের ২৮৬

গেম ডেভেলপমেন্ট ট্রফি
ছবিঃ বিসিবি
ছবিঃ বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গেম ডেভেলপমেন্ট ট্রফির চতুর্থ ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করতে নেমে আবদুল্লাহ আল মুহি, কাউসার আহমেদ ও রাকিবুল হাসান রুসাফির তিন ফিফটিতে ৭ উইকেটে ২৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে অনূর্ধ্ব-১৯ দল।

মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনার মুহি ও কাউসার শতরানের জুটি গড়ে বড় স্কোরে ভিত গড়ে দেন। ফিফটির দেখা পান দুইজনই। ১০৮ বলে ১১৫ রানের জুটি ভাঙেন অনূর্ধ্ব-১৭ দলের মুহিব জগিরদার। ৫২ বলে ৫৯ রান করা মুহিকে ফিরতি ক্যাচে ফেরান মুহিব।

মুহি আউট হবার পর বেশিক্ষণ টেকেননি কাউসারও। ৮৪ বলে ৫৯ রানের ইনিংস খেলে আফিপ হাসান লিখনের বলে আউট হন তিনি। মাঝে অনূর্ধ্ব-১৯ এর অধিনায়ক অদ্রিত ৪ রানে ফিরে যান। এরপর চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়েন রাকিবুল হাসান রুসাফি ও রাকিব খান। অর্ধশতক তুলে নেন রুসাফি। ৭৪ বলে ৬৫ রানের ইনিংস খেলে মাজেদুল এর বলে বোল্ড হন তিনি। রাকিব করেন ৩৭ রান।

এরপর টেলএন্ডারদের ছোট ছোট অবদানে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৭ এর হয়ে মাজেদুল ৩ টি এবং লিখন,মুহিব, ইফতেখার ও ইমরান ভূঁইয়া একটি করে উইকেট নেন।

আরো পড়ুন: