এবার এসএ টোয়েন্টিতে দল পেলেন রিশাদ

এসএ টোয়েন্টি
ফেসবুকে প্রকাশিত ছবি
ফেসবুকে প্রকাশিত ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এর মাধ্যমে এই প্রতিযোগিতায় খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হতে যাচ্ছেন রিশাদ।

সানরাইজার্স ইস্টার্ন কেপ এই লিগের অন্যতম সফল দল। বেশ কিছুদিন ধরেই রিশাদের দিকে নজর ছিল তাদের। দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

রিশাদের পাশাপাশি সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার মিচেল মার্শকেও দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এর আগে তাইজুল ইসলাম দল পেলেও এই প্রতিযোগিতায় মাঠে নামার সুযোগ পাননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রিশাদ। পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে লাহোর কালান্দার্সের হয়ে ১২ উইকেট নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগেও হোবার্ট হারিকেনসের হয়ে ১১ ইনিংসে ১৫ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছিলেন।

সাউথ আফ্রিকার এই লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী বছর ৯ জানুয়ারি, চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রিশাদের সামনে আবারও সূচির সমন্বয় করার চ্যালেঞ্জ আসতে পারে।

এর আগে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার পরিবর্তে অস্ট্রেলিয়ার লিগে খেলেছিলেন রিশাদ। এবার সাউথ আফ্রিকার লিগে খেলার সুযোগ তার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞতা আরও বাড়াবে।

আরো পড়ুন: