‘আমি আর ফিরছি না’, ক্লাসেনের স্পষ্ট বার্তা
২০২৫ সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসর ঘোষণা দেন হেনরিখ ক্লাসেন। ব্যক্তিগত জীবন, পরিবারের সাথে সময় কাটানো এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে প্রাধান্য দিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি এই প্রোটিয়া ব্যাটার জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে চান না তিনি।