আল্লাহর যেটা ইচ্ছা সেটাই হয়: সিরাজ
বিশ্বকাপ তো দূরের কথা, ভারতের টি-টোয়েন্টি দলের আশপাশেও ছিলেন না মোহাম্মেদ সিরাজ। বিশ্বকাপ চলাকালে তার পরিকল্পনা ছিল স্পেনে গিয়ে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা। কিন্তু হার্শিত রানার চোটে টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিনই অপ্রত্যাশিতভাবে ভারতের বিশ্বকাপ দলে ডাক পান তিনি।