টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পাথিরানার
কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হ্যামস্ট্রিংয়ের চোটে এবার ঘরের মাঠে বিশ্বকাপ শেষ হলো মাথিশা পাথিরানার। ডানহাতি পেসারের জায়গায় শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন দিলশান মাদুশঙ্কা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।