তবুও সূর্যবংশীর সমালোচনা করতে চান শেবাগ
বৈভব সূর্যবংশীতে বুঁদ হয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগও তার বাইরে নন। ১৫ বছর বয়সেই একের পর এক বিধ্বংসী ইনিংস খেলা সূর্যবংশী নতুন নতুন মানুষকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহী করছেন বলে মনে করেন শেবাগ। যদিও ২৬ বলে ৭৮ রানের ইনিংসের পর বাজে শট খেলে আউট হওয়া সূর্যবংশীর সমালোচনা করতে চান সাবেক এই ওপেনার।