বাংলাদেশ সফরের আগে শিষ্যদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা দিলেন সিডন্স
গত মাসে শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলঙ্কার মেয়েদের নিয়ে বাংলাদেশ সফরেই আসছেন এই অস্ট্রেলিয়ান কোচ। তার আগে বাংলাদেশকে সিরিজ হারাতে শিষ্যদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা দিয়েছেন সিডন্স। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)।