পাকিস্তান সিরিজের দল ঘোষণা, শ্রীলঙ্কা দলে ফিরলেন মেন্ডিস
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন অধিনায়ক কুশল মেন্ডিস। লঙ্কান এই ব্যাটার ইংল্যান্ড সফরে ছিলেন না হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে। তার অনুপস্থিতিতে লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন চারিথ আসালাঙ্কা। সর্বশেষ ইংল্যান্ড সিরিজের দলে ৬টি পরিবর্তন এনে পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।