এক ম্যাচেই এমএলসি শেষ অশ্বিনের
হাঁটুর চোটে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলতি আসর থেকে ছিটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের বদলি হিসেবে পিটার সিডলকে দলে নিয়েছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ আসরের পর্দা উঠছে আগামী বছরের ১৮ জুন থেকে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ জুলাই। আগের আসরের মতো এবারও ছয় দলের এই টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সিজন ফোরের সময়সূচি ঘোষণা হলেও এখনো যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) আনুষ্ঠানিকভাবে জানায়নি আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেসের (এসিই) সঙ্গে তাদের চুক্তি পুনর্বহাল থাকছে কিনা।
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ২০২৫ আসরে অংশ নিচ্ছেন না আফগানিস্তানের দুই ক্রিকেটার রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুজনই সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) প্রথমবারের মতো নাম লিখিয়েছেন ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্টটির তৃতীয় সংস্করণকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে দলে ভিড়িয়েছে সিয়াটল অরকাস।