হোপের ঝড়ো ফিফটিতে ক্যারিবিয়ানদের চারে চার
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে চারটিতেই জিতে নিয়েছে শাই হোপের দল। অপরদিকে চার ম্যাচে কেবল একটি জয় নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করল ইতালি।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে চারটিতেই জিতে নিয়েছে শাই হোপের দল। অপরদিকে চার ম্যাচে কেবল একটি জয় নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করল ইতালি।
কলকাতায় বাঁচা মরার ম্যাচে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের উইল জ্যাকস। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি। হাফ সেঞ্চুরিতে তিনি খেলেছেন কেবল ২১ বল। আর তাতেই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তিনি। তার বিধ্বংসী ২২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসে ইতালির বিপক্ষে ৭ উইকেটে ২০২ রান করে ইংল্যান্ড।
ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে নিজেদের প্রথম জয় পেয়েছে ইতালি। নেপালকে হারিয়ে ঐতিহাসিক এই সাফল্য তুলে নেয় দলটি। জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা লেগ স্পিনার কৃশান কালুগামাগে ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া ইতালি তাদের দ্বিতীয় ম্যাচেই পেয়েছে প্রথম জয়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে দলটি। ১২৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১২.৪ ওভারেই।
ফুটবলের দেশ ইতালির বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মানজির অসাধারণ ব্যাটিংয়ের পর ইনিংসের শেষ দিকে মাইকেল লিস্কের দ্রুত রানের সৌজন্যে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা ইতালিকে ২০৮ রানের বড় লক্ষ্য দেয় স্কটিশরা। জবাবে ইতালি থামে ১৬.৪ ওভারে ১৩৪ রানে। ম্যাচটি ৭৩ রানে হারে দলটি।
ইতালির প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের শুরুটা হলো দুর্ভাগ্য দিয়ে। কলকাতার ইডেন গার্ডেনে স্কটল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে ফিল্ডিং করার সময় কাঁধে মারাত্মক চোট পান ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন। ফলে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসেরও কম সময় বাকি। প্রায় সবকটি দলই এই বিশ্ব আসরের জন্য দল ঘোষণা করেছে। অপেক্ষা ছিল ইতালির। তারাও চমক দিয়ে দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওয়েন ম্যাডসেন।
অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন জো বার্নস। তাকে ধরা হচ্ছিল অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ তারকা। তবে প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। ২০২০ সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেন এই ব্যাটার।
২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। একশ দিনের কম সময় বাকি থাকলেও এখনো সূচি প্রকাশ করেনি আইসিসি। এমনকি কোন দল কোন গ্রুপে থাকবে, সেটা এখনো জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। জানা গেছে সর্বশেষ বিশ্বকাপের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে এবারের আসরটি।
সবশেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল ইতালি। নেট রান রেটে এগিয়ে থাকায় ২০ ওভারের বিশ্বকাপ খেলার খুব কাছেই ছিল তারা। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান অঞ্চলের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে যেতো ইতালি। ডাচদের বিপক্ষে শেষ ম্যাচে হারলেও বিশ্বকাপ খেলা স্বপ্ন ধুলিসাৎ হয়নি তাদের।