রিঙ্কুকে কলকাতার অধিনায়ক করার প্রস্তাব রায়নার
আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন আজিঙ্কা রাহানে। তবে ভারতীয় এই ক্রিকেটার আন্তর্জাতিক ও আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিছুদিন আগেই। ফলে নতুন অধিনায়কের খোঁজে আছে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নরা। নতুন অধিনায়ক কে হতে পারেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে।