৫৮ রানেই অল আউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে বড় হার
নারী অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ৫৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।