চেন্নাইয়ের বিপক্ষে জিতেও শাস্তি পেলেন পান্ত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্লো ওভার রেটের অভিযোগে শাস্তি পেয়েছেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্ত। ১৫ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের মাঠে জয় পাওয়া ম্যাচের জন্য এই শাস্তি দেয়া হয়েছে পান্তকে। চলতি মৌসুমে এটি লক্ষ্মৌ এবং পান্তের প্রথম ওভাররেটজনিত শৃঙ্খলাভঙ্গের ঘটনা। তাই বাঁহাতি এই ব্যাটারকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।