সৌম্যর হাফ সেঞ্চুরি, রাব্বির ৫ উইকেট, আবাহনীর বড় জয়
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তারা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে। আগে ব্যাট করতে নেমে ১৪৭ রানে অল আউট হয়ে যায় রূপগঞ্জ। সেই লক্ষ্য ২৬ ওভারের মধ্যে পেরিয়ে গেছে আবাহনী।