ফাতিমাকে বাবরের চাইতেও এগিয়ে রাখছেন ওয়াসিম
পাকিস্তানের নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানাকে দেশের বর্তমান ক্রিকেটের ‘সুপারস্টার’ হিসেবে অভিহিত করেছেন সাবেক প্রধান নির্বাচক ও নারী দলের সাবেক কোচ মোহাম্মদ ওয়াসিম। তার দাবি, জনপ্রিয়তায় ফাতিমা ছাড়িয়ে গেছেন পুরুষ দলের টেস্ট অধিনায়ক বাবর আজমকেও।