ক্রিকেটের উন্নয়নে কাজ করবে নির্বাচিত সরকার, আশা ফারুক-নান্নুদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। দেশে সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন। এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রায় সবাই নিজেদের একই প্রত্যাশার কথা জানিয়েছেন। যেই নির্বাচিত হোক না কেন দেশের ক্রিকেটের উন্নয়নে যেন অবদান রাখেন সেটাই চাওয়া তাদের।