৩ ফরম্যাটে পাকিস্তানের স্থায়ী কোচ হতে চান হেসন
সাদা বলের ক্রিকেটের পাশাপাশি পাকিস্তানের টেস্ট দলের স্থায়ী কোচ হতেও আগ্রহী মাইক হেসন। দীর্ঘ পরিসরের ক্রিকেটে পাকিস্তান দলে যথেষ্ট প্রতিভা দেখছেন তিনি। সঠিক দিকনির্দেশনা দিতে পারলে লাল বলের ক্রিকেটেও দলটিকে এগিয়ে নেয়া সম্ভব বলে বিশ্বাস তার।