ইংল্যান্ডের মেন্টর হিসেবে যোগ দিলেন পিটারসেন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ১২ বছর হয়ে গেছে। এর মাঝে ধারাভাষ্যকার ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে দেখা গেছে কেভিন পিটারসেনকে। এবার ইংল্যান্ডের ক্রিকেটে ফিরছেন তিনি। আগামী বছর সাউথ আফ্রিকা অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখে ইংল্যান্ডের কোচিং স্টাফে মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন পিটারসেন।