অধিনায়কত্ব পেলে দায়িত্ব নিতে রাজি ব্রুক
আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস। ফলে ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন হ্যারি ব্রুক। এই ইংলিশ ব্যাটার জানিয়েছেন টেস্ট দলের দায়িত্ব পেলে এটা হবে তার জন্য বড় সম্মানের।