একাদশে গ্রিন-ওয়েবস্টার দুজনকেই রাখার ব্যাখ্যা দিলেন কামিন্স
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে একটি জায়গা নিয়েই মূল কৌতূহল ছিল। ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টার- দুজন পেস বোলিং অলরাউন্ডারকে একসঙ্গে খেলানো হবে, নাকি বাড়তি একজন ব্যাটারকে নেয়া হবে। একাদশ ঘোষণার দিন প্যাট কামিন্স জানিয়েছেন দুই অলরাউন্ডারকেই দলে রেখেছেন তারা। এর পেছনের কারণও খোলাসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।