কেন্দ্রীয় চুক্তিতে থাকতে ম্যাচ সংখ্যার মানদণ্ড বেধে দিল পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন ব্যবস্থায় এখন থেকে গত ১২ মাসে অন্তত চারটি টেস্ট, ছয়টি ওয়ানডে বা ছয়টি টি-টোয়েন্টি না খেললে কোনো ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির জন্য বিবেচিত হবেন না। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর হতে যাওয়া এই নতুন কাঠামোতে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।