তাসকিনের বদলি হয়ে এলপিএলে যাচ্ছেন রিপন
জিম্বাবুয়ে সফর শেষে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার কথা ছিল তাসকিন আহমেদের। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাংলাদেশের এই পেসার। এতে বিপাকে পড়েছে তার দল জাফনা কিংস।
জিম্বাবুয়ে সফর শেষে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার কথা ছিল তাসকিন আহমেদের। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাংলাদেশের এই পেসার। এতে বিপাকে পড়েছে তার দল জাফনা কিংস।
জিম্বাবুয়ে সফর শেষে সরাসরি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল তাসকিন আহমেদের। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাংলাদেশের এই পেসার। দেশে ফিরে আসছেন তিনি, লক্ষ্য বাংলাদেশের আগামী অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের এক মালিককে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের ক্রীড়া-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ বিশেষ তদন্ত ইউনিট। শুক্রবার (১৭ জুলাই) থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এই দলের হয়েই খেলার কথা বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের।
গতি ও বাউন্সারে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলছেন নাহিদ রানা। দুর্দান্ত বোলিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হয়ে উঠেছেন নতুন গতির তারকা। নাহিদের সঙ্গে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার কাজটা করছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদরা। বাংলাদেশের এমন পেস বোলিং লাইনআপ নিয়ে বেশ সতর্ক অস্ট্রেলিয়া। তবে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস বোলিং লাইনআপকে এগিয়ে রাখছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের বদলি হিসেবে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মুস্তাফিজের জায়গায় টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে তাসকিন আহমেদকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ করে এবার জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই সফরে একটি টেস্টের পাশাপাশি তিনটি একদিনের ও তিনটি বিশ ওভারের ম্যাচ খেলবে দল। সামনে অপেক্ষা করছে ভিন্ন কন্ডিশনে কঠিন পরীক্ষা।
২০২৮ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই বিশ্ব আসরকে সামনে রেখে বাংলাদেশ নিজেদের গুছিয়ে নিচ্ছে এখন থেকেই। বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, তারা সেই পরিকল্পনা মাথায় নিয়েই এগোচ্ছেন। বিশেষ করে একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে আছেন তারা।
অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল লিটন দাসের। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাচ্ছে না উইকেটকিপার ব্যাটারকে। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) জন্য টেস্ট এবং ওয়ানডে খেলেই জিম্বাবুয়ে ছাড়বেন লিটন। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরিয়ার নাফিস।
একটা সময় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতা ছিল পেস বোলিং। গত কয়েক বছরে সেই দুর্বলতাই হয়ে উঠেছে সবচেয়ে শক্তির জায়গা। দেশের ক্রিকেটে পেস বিপ্লব ঘটানোর পেছনে বড় অবদান রেখেছেন স্থানীয় কোচরা। তালহা জুবায়ের মনে করেন, বাংলাদেশের পেসারদের উন্নতিতে দেশীয় কোচদের যেভাবে কৃতিত্ব দেওয়া উচিত সেটা সবসময় দেওয়া হয় না। বাংলাদেশের পেস বোলিং কোচ অবশ্য বিদেশি কোচদের অবদানও অস্বীকার করছেন না।
সম্প্রতি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সেখানে বড় অবদান ছিল বাংলাদেশের পেসারদের। সিরিজ জয়ে বড় অবদান রাখার পুরষ্কার পেয়েছেন তিন টাইগার পেসার। সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের।
কদিন আগেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়টা একটু আলাদা। ২১ বছরের খরা কাটিয়ে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর সিরিজটাও বাগিয়ে নিয়েছে টাইগাররা। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারানোয় ক্রিকেটার, সমর্থকদের মধ্যে আনন্দের সীমা নেই। তাসকিন আহমেদ বাড়তি আনন্দে পাচ্ছেন ভালো উইকেটে হারাতে পেরে। ডানহাতি এই পেসার মজার ছলে বলার চেষ্টা করলেন, এখন আর কেউ ধানক্ষেত বলে খোঁচা দিতে পারবে না।
লঙ্কা প্রিমিয়ার লিগে আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। এবার জানা গেছে একই দলের হয়ে এলপিএলে খেলবেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। এলপিএলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাসকিনের সঙ্গে চুক্তি বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কতৃপক্ষ।