ভারতের দায়িত্ব ছেড়ে কলকাতার কোচ হচ্ছেন ডেসকাটে
ভারতের জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন রায়ান টেন ডেসকাট। ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে হারের পরই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) দায়িত্ব ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন নেদারল্যান্ডসের সাবেক এই অধিনায়ক।