তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দলে শেখ মেহেদি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দলে যুক্ত করা হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দলে যুক্ত করা হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ভাইরাল হয় ড্রেসিংরুমে বলা মুস্তাফিজুর রহমানের কথাগুলো। বিশ্বকাপ জিততে হলে দলের মান কীভাবে আরো উপরে তোলা যায় সেটা নিয়েই মতামত জানাচ্ছিলেন মুস্তাফিজ। টাইগার এই পেসারের কথার সঙ্গে শতভাগ একমত সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডে শুরুর আগের দিন তেমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার।
২১ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও পাঁচ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা।
বাংলাদেশ ক্রিকেট দলকে বলা হয় একটি পরিবার। নাঈম হাসানের কান্নায় ভেঙে পরা এমন ছবি দেখে যেন আহত হয়েছেন সেই পরিবারের সব সদস্যই। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস থেকে শুরু করে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল, সাবেক ক্রিকেটার এবং বোর্ড সভাপতি ফারুক আহমেদ, সবাই জানাচ্ছে নিন্দা। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে খোদ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে ওঠা হয়রানি ও নির্যাতনের অভিযোগকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
জাতীয় দলের স্পিনার নাঈম হাসান ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া এবং পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ তুলেছেন। শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি। ঘটনার পর নাঈম, তার পরিবার ও স্থানীয়রা অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে খুলশি থানায় অবস্থান নেন।
রাইলি মেরেডিথের বলে ছক্কা মেরে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়াকে হারানোর পরই হাসপাতালে যেতে হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। হাসপাতাল থেকে অবশ্য বাসায় ফিরেছেন মাথায় আঘাত পাওয়া মিরাজ। স্পিন বোলিং অলরাউন্ডারকে নিয়েই তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের আগে ১৩ সদস্যের স্কোয়াডে ছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশের পেসারের যে কাউন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে সেটার আভাস পাওয়া গেছে তখনই। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে অভিষেক হলো হাসানের।
উইকেটের পাশাপাশি ৩০ গজের প্রায় পুরোটা অংশ ঢেকে রাখা হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠের ডাগ আউটে বসে খেলা শুরুর অপেক্ষা করছেন আবাহনী ও মোহামেডানের ক্রিকেটাররা। কেউ প্রতিপক্ষের সঙ্গে গল্প করছেন, কেউ ড্রেসিং রুমে বসে আছেন, কেউ আবার ড্রেসিং রুমের ঠিক সামনের ডাগ আউটে অপেক্ষার প্রহর গুনছেন। বৃষ্টি তখনো পুরোপুরি থামেনি। সন্ধ্যার আগেই গোধূলির আলো কমতে শুরু করেছে। খেলা যে আর হচ্ছে না সেটা অনুমান করা যাচ্ছিল না তখনই।
দ্বিতীয়বারের মত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জিততে এই ম্যাচের জয়ের বিকল্প ছিল না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জন্য। জয় পেলেও অবশ্য আবাহনী-মোহামেডান ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু এবারের টুর্নামেন্টে 'জায়ান্ট কিলার' হিসেবে পরিচিতি পাওয়া ঢাকা লেপার্ডসের হয়ে পেসার আল ফাহাদ ৫ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছেন সাবেক চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত লেপার্ডসকে ২৬৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় প্রাইম ব্যাংক। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচে চালকের আসনেই ছিল মোহাম্মদ মিঠুনের দল। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হবার আগ অবদি তিন উইকেটে ১৪২ রান করে লেপার্ডস। পরে আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় বৃষ্টি আইনে ১০ রানে জয়ী ঘোষণা করা হয় লেপার্ডসকে। এর ফলে ১১ ম্যাচে ৮ জয় নিয়ে টেবিলের তিন নম্বরে থেকে দ্বিতীয় শিরোপার স্বপ্নভঙ্গ হলো প্রাইম ব্যাংকের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেন উইলিয়ামসন। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান শুক্রবার অবসরের সিদ্ধান্ত জানান। উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।
অজি পেসার রাইলি মেরেডিথকে ছক্কা মেরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাসও গড়ে বাংলাদেশ। ম্যাচ জেতানো ওই ছক্কার পর স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে।