মেহেদী-রিশাদ-সাকলাইনদের ব্যাটেও রান চান লিটন
বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটেও এসেছে বড় রকমের পরিবর্তন। প্রতিটি দলে এখন ব্যাটিং গভীরতাও বেশ লম্বা। যার কারণে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো আন্তর্জাতিক ইভেন্টে নিয়মিতই দৃষ্টিনন্দন ক্রিকেট খেলছে। এই তুলনায় কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। সেই সমস্যা দূর করতে চান লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে তেমন ঘোষণাই দিয়েছেন এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক।