জাওয়াদের ঝড়ো হাফ সেঞ্চুরি, মুশফিক-শান্তর রাজশাহীর বিদায়
সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে জাওয়াদ আবরারের ঝড়ো হাফ সেঞ্চুরির সৌজন্যে সাত উইকেটে জিতেছে ঢাকা বিভাগ। ঢাকা টুর্নামেন্টে টিকে থাকলেও এই ম্যাচ হারায় বাদ পড়ল রাজশাহী।
সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে জাওয়াদ আবরারের ঝড়ো হাফ সেঞ্চুরির সৌজন্যে সাত উইকেটে জিতেছে ঢাকা বিভাগ। ঢাকা টুর্নামেন্টে টিকে থাকলেও এই ম্যাচ হারায় বাদ পড়ল রাজশাহী।
এনসিএল টি-টোয়েন্টিতে টানা জয়ের ভেলায় ভাসছিল রংপুর এবং ঢাকা মেট্রো। দুই দলই নিজেদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে টানা পাঁচটি করে ম্যাচ জিতে। মুখোমুখি লড়াইয়ে অবশ্য ঢাকা মেট্রোর সাথে পারল না রংপুর। আকবর আলীর দল হারে সাত উইকেটে। অপরদিকে ষষ্ঠ ম্যাচে নিজেদের ষষ্ঠ জয় পেল মেট্রো।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগাররা। আর এমন দিনে র্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ। বোলারদের র্যাঙ্কিংয়ে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মেহেদী হাসানদের উন্নতি হয়েছে।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ষষ্ঠ রাউন্ডের ম্যাচে চট্টগ্রামকে পাঁচ উইকেটে হারিয়েছে খুলনা। খুলনার ফিনিশার জিয়াউর রহমানের ক্যামিও ইনিংসের কাছে এ দিন হার মেনেছে চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বির আগ্রাসী হাফ সেঞ্চুরিও।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ম্যাচে বরিশালকে দুই উইকেটে হারিয়েছে সিলেট। ১০৯ রানের লক্ষ্যে সাত বল আগেই জয়ের দেখা পেয়েছে মাহফুজুর রাব্বির নেতৃত্বাধীন দলটি। এবারের আসরে ছয় ম্যাচে এ নিয়ে দ্বিতীয় ম্যাচ জিতল সিলেট। সমান সংখ্যক ম্যাচে বরিশালও জিতল দুই ম্যাচে। শেষ রাউন্ডের ফলের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফের ওঠার বিষয়টি।
শেখ মেহেদী আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছেন আর শামীম হোসেন পাটোয়ারী উইকেট আসছেন। জাকের আলীর সঙ্গে জুটি গড়তে শামীম যখন উইকেটে এলেন তখন ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭২! সেখান থেকে সফরকারীরা একশ ছুঁতে পারবেন কিনা সেটার শঙ্কা ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। একটু পর জাকের বিদায় দিলে সেই শঙ্কা আরও ঘনীভূত হয়। তবে প্রথম ম্যাচে শামীম যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন সেখান থেকেই শুরু করলেন।
চতুর্থ দিনের শেষ বিকেলে প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বলে আকাশ দীপ যখন গালি দিয়ে চার মারলেন তখন ড্রেসিংরুমে উৎসবে মেতে উঠেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীররা। ব্রিসবেন ভারত যে হারছে না আকাশের সেই চারেই অনেকটা নিশ্চিত হয়েছিল। পুরো ম্যাচে দাপট দেখানো অস্ট্রেলিয়া অবশ্য জয়ের খোঁজেই ছিল। শেষ দিনে এসে ৭ উইকেটে ৮৯ রান তুলেই তাই ইনিংস ঘোষণা দিলেন কামিন্স। ভারতের হয়ে যশস্বী জয়সাওয়াল ও লোকেশ রাহুল ব্যাটিংয়ে নামলেও ১৩ বলের বেশি খেলার সুযোগ পেলেন না।
নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদিরা সুবিধা করতে না পারায় ‘পার্ট টাইম’ স্পিনার সালমান আলী আঘা ও সাইম আইয়ুবের হাতে বল তুলে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে দুজনে মিলে নিয়েছেন ৫ উইকেট। যেখানে একাই ৪ উইকেট শিকার করেছেন সালমান। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও পাকিস্তানের ‘পারফর্মার অব দ্য ডে’ সালমান ও সাইম। তারা দুজনে মিলে গড়েছেন ১৪১ রানের জুটি। ১০৯ রানের ইনিংস খেলে সাইম ফিরলেও ৮২ রানে অপরাজিত থেকে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন সালমান। প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।
ব্রিসবেনের লড়াইটা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও ভারতের। অথচ পুরো পাঁচদিন কাঁধে কাঁধ মিলিয়ে বৃষ্টির সঙ্গে লড়াই করলেন রোহিত শর্মা-প্যাট কামিন্সরা। টেস্টের শেষ দিনে এসেও বেরসিক বৃষ্টি থেকে রেহাই পাওয়া গেল না। ব্রিসবেন জেতা বৃষ্টির কারণে খেলা তখন বন্ধ। তবে ব্রডকাস্টারদের ক্যামেরা তাক করে আছে ভারতের ড্রেসিং রুমের দিকে। রবিচন্দ্রন অশ্বিন বসে আছেন, তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন বিরাট কোহলি। ক্যামেরার ফুটেজের কয়েক সেকেন্ড যেতে অশ্বিনের আরও একটু কাছে এসে বসলেন কোহলি।
তানজিম হাসান সাকিবের অফ স্টাম্পের বাইরের বাড়তি লাফিয়ে ওঠা বলে এজ হয়েছিলেন রভম্যান পাওয়েল। স্লিপে ক্যাচ দিলেও সেটা লুফে নিতে পারেননি সৌম্য সরকার। উল্টো বলের গতি বুঝতে না পেরে আঙুলে চোট পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। ব্যথায় কাতরাতে কাতরাতে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি।
খেলা তখনও শেষ হয়নি, ম্যাচের তখনও কয়েক ওভার বাকি! রস্টন চেজ ও আকিল হোসেন যখন বাংলাদেশের বিপক্ষে রান বের করতে হাঁসফাঁস করছেন তখন বাড়ির পথ ধরেছেন ওয়েস্ট ইন্ডিজের সমর্থকরা। ৪২ রানে ৬ উইকেট হারানোর পর এমন চিত্র তো অনুমেয়ই ছিল। চেজ ও আকিল হোসেন মিলে খানিকটা চেষ্টা করলেন তবে তাকে কাজের কাজ হলো না কিছুই। তাদের দুজনের লড়াই কেবল হারের ব্যবধান কমিয়েছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও শেখ মেহেদীর দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে কদিন আগে থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাসকটও উন্মোচন করেছে তারা। এসবের বাইরে বিপিএলকে বিশ্ব দুয়ারে জনপ্রিয় করে তুলতে খেলার বাইরের অনেক বৈশ্বিক তারকাকে আনার আগ্রহের কথা জানিয়েছিলেন বিপিএলের পরিচালকরা।