বিপিএল ফাইনালের সময়সূচিতে পরিবর্তন
শুক্রবার বিপিএলের ফাইনালের মহারণে মাঠে নামছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা থেকে। তবে এই ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে।
শুক্রবার বিপিএলের ফাইনালের মহারণে মাঠে নামছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা থেকে। তবে এই ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে।
বিপিএলের এবারের আসরে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল। দলটির অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনার কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামতে চলেছে চিটাগং কিংস। এই ম্যাচের আগে চিটাগংয়ের ব্যাটিংয়ের গভীরতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। প্রায় প্রতি ম্যাচেই তাদের ৬ জন ব্যাটার ও ৫জন বোলার নিয়ে খেলতে হচ্ছে। এ কারণেই অনেক ম্যাচে শেষের দিকে তাদের ধুঁকতে হচ্ছে।
অনিয়মে ভরপুর ছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বেশ কিছু ব্যাপারে বিতর্কের মাত্রাও ছড়িয়ে গেছে চলতি এই আসরে। যদিও সেসব নিয়ে পড়ে থাকতে রাজি নন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক বিপিএলের ইতিবাচক বিষয়গুলো নিয়েই কথা বলতে চান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল খেলবেন তামিম ইকবাল। এখন পর্যন্ত ফাইনাল হারের মুখ দেখেননি এই ওপেনার। বিপিএলের এবারের আসরের আগে ফাইনাল জয়ের 'মন্ত্র' জানিয়ে দিলেন এই অধিনায়ক। ফাইনালে যে দল বেশি 'শান্ত' থাকবে, তারাই জিতবে বলে মনে করছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না মিচেল মার্শের। এই অলরাউন্ডারকে না পাওয়া বড় ক্ষতি অস্ট্রেলিয়ার জন্য। বৃহস্পতিবার সকালেই আরও বোমা ফাটিয়েছেন মার্কাস স্টইনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা এই অলরাউন্ডার ওয়ানডে ফরম্যাট থেকেই আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন।
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মার্কাস স্টইনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগমুহূর্তে ওয়ানডে ক্রিকেট ছাড়লেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। অনেকটা আচমকাই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্টইনিস। তার ওয়ানডে ছেড়ে দেওয়ার মূল কারণ, টি-টোয়েন্টি লিগগুলোয় আরও বেশি মনোযোগী হওয়া।
অ্যানরিখ নরকিয়ার ইনজুরির কারণে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন জেরাল্ড কোয়েটজি। এবার সেই কোয়েটজিই ছিটকে গেলেন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
অবশেষে ওয়ানডে ক্রিকেটে আবারও ফিরলেন জো রুট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডে দলে দেখা যাবে এই ব্যাটারকে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের এক দিন আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে পুল করে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারতে গিয়ে মোহাম্মদ মিঠুন যখন ফিরলেন চিটাগং কিংসের তখনও ১৮ বলে প্রয়োজন ৩৪ রান। অধিনায়ক ফিরতেই শেষ হয়ে যায় বিশেষজ্ঞ ব্যাটারের কোটা। এমন অবস্থায় আরাফাত সানি কিংবা আলিস আল ইসলামরা চিটাগংকে ফাইনালে তুলবেন সেটা হয়ত বেশিরভাগ মানুষই ভাবেনই। অথচ সেই অবিশ্বাস্য সমীকরণই মিলিয়েছেন তারা দুজন।
চিটাগং কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেল খুলনা টাইগার্সের। আগে ব্যাট করে ১৬৩ রান তুলে নিয়েছিল খুলনা। জবাবে খেলতে নেমে দুই পাকিস্তানি ব্যাটার খাজা নাফে ও হোসেন তালাতের ব্যাটে বড় জয়ের স্বপ্ন দেখছিল চিটাগং। যদিও কয়েক ওভারের মধ্যে দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। ২ উইকেটে ১০৫ রান থেকে ১৩০ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে আরও ৫ উইকেট।
২ উইকেটে ১০৫ রান! ম্যাচ জিততে শেষ ৪৮ বলে চিটাগং কিংসের প্রয়োজন ৫৯ রান। উইকেটে তখনও আসার অপেক্ষায় শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ মিঠুনরা। সেই সময় খাওয়াজা নাফে ও হুসাইন তালাত যেভাবে ব্যাটিং করছিলেন তাতে চিটাগংয়ের জয়টা ছিল কেবলই সময়ের ব্যাপার। অথচ পরোক্ষণেই বদলে গেল পুরো ম্যাচের দৃশ্যপট। পরপর দুই ওভারে তালাত ও শামীমকে ফিরিয়ে খুলনা টাইগার্সকে ম্যাচে ফেরান নাসুম আহমেদ।