‘টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাহকে ছাড়া খেলতে জানতে হবে’
ভারতকে ফেবারিট মানলেও কদিন আগে রবি শাস্ত্রী বলেছিলেন, জসপ্রিত বুমরাহ না খেললে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা ৩০-৩৫ ভাগ কমে যাবে। চোটের কারণে ছিটকে যাওয়ায় ভারতের মানুষের কপালে খানিকটা চিন্তার ভাঁজ। বুমরাহর না থাকা ডেথ ওভারে ভারতকে ভালোভাবেই ভোগাবে বলে মনে করেন হরভজন সিংও। তবে সবাইকে এটা মনে করিয়ে দিয়েছেন টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাহকে ছাড়া খেলতে জানতে হবে।