পিএসএলে লিটনদের অধিনায়ক ওয়ার্নার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস এবারের আসরের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে এবার তার ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়কত্ব দেখা যাবে এবারের পিএসএলে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস এবারের আসরের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে এবার তার ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়কত্ব দেখা যাবে এবারের পিএসএলে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছে গত ১৩ জানুয়ারি। সেখানেই এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছিলেন। গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটনকে দলে নেয় করাচি কিংস।
সাব্বির হোসেনের সঙ্গে সেঞ্চুরি পেয়েছিলেন অধিনায়ক ইরফান শুক্কুরও। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন শাহাদাত হোসেন দিপুও। তাদের ব্যাটেই তিনশ ছাড়ানো পুঁজি পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এমন লক্ষ্য তাড়ায় অগ্রণী ব্যাংকের ব্যাটারদের বড় ইনিংস খেলার বিকল্প ছিল না। অধিনায়ক ইমরুল কায়েস সেঞ্চুরিও করলেন, সাথে সাদমান ইসলামের হাফ সেঞ্চুরি। বাকিদের কেউই সেভাবে সুবিধা করতে না পারায় ২৮৭ রানে থামতে হয়েছে অগ্রণীকে। ৩৪ রানের জয়ে ডিপিএলে নিজেদের পঞ্চম জয়ের দেখা পেয়েছে প্রাইম ব্যাংক।
হার্ট অ্যাটাক করে হাসপাতালের বিছানায় তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে টসের পর অসুস্থ হয়ে পড়েন এই ওপেনার। একবার পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সাভারের কেপিজে হাসপাতালে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছে গত ১৩ জানুয়ারি। সেখানেই এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছিলেন। গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটনকে দলে নেয় করাচি কিংস।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান। তবে দলের জয় সামনে থেকে দেখা হয়নি তামিম ইকবালের। দল যখন জয় তুলে নিয়েছে তামিম তখন হাসপাতালের বিছানায়। এদিন ম্যাচ খেলতে গিয়েই বুকে ব্যথা অনুভব করেন এই বাঁহাতি ব্যাটার।
পেসার নাহিদ রানার সঙ্গে স্পিনার রাকিবুল হাসানেরও চার উইকেট। তাদের দুজনের দাপুটে বোলিংয়ে ২০১ রানের বেশি করতে পারেনি ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন আবাহনীর জন্য লক্ষ্যটা কঠিন হওয়ার কথা ছিল না। দুইশ রান তাড়া করতে ৫ উইকেট হারালেও পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতের হাফ সেঞ্চুরিতে সহজ জয়ই পেয়েছে আবাহনী। ডিপিএলের প্রথম ৮ রাউন্ডের সাতটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পুরো ডিপিএল জুড়ে মিডল অর্ডারে ব্যাটিং করলেও তামিম ইকবালের অসুস্থতায় ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে খেলেছেন ১০৩ রানের ইনিংস। মিরাজের সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি করেছেন রনি তালুকদার। তাদের দুজনের ব্যাটে শাইনপুুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকে অসাধারণ এক সেঞ্চুরি করে দল জিতিয়েছেন ইশান কিশান। নান্দনিক ভঙ্গিমায় সেঞ্চুরি তুলে নিলেও চাপের কথা অস্বীকার করেননি ইশান। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ জিতিয়ে জানালেন, পুরো ইনিংসের সময়ই চাপে ছিলেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। চিকিৎসার পর জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে তার। তাকে একটি রিংও পরিয়েছেন সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসকরা। বর্তমানে জ্ঞান ফিরেছে তামিমের, নিকট আত্মীয়দের সঙ্গে কথা বলছেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সাভারের কেপিজে হাসপাতালে (সাবেক শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল) ভর্তি আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নূর আহমেদকে দশ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠ চিপকের ধীরগতির উইকেটে নূর অসাধারণ কিছু করবেন, এমনটাই ছিল প্রত্যাশা। আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচেই ঝলক দেখান নুর, হন ম্যাচসেরাও। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও তাই মনে করিয়ে দিলেন, চেন্নাইতে 'এক্স-ফ্যাক্টর' নূর।