বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
গত ছয়-সাত মাস ধরেই বাংলাদেশের ক্রিকেটে ব্রাত্য সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। দেশের মাটিতেই ক্রিকেট থেকে অবসরে যেতে চান সাকিব।
গত ছয়-সাত মাস ধরেই বাংলাদেশের ক্রিকেটে ব্রাত্য সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। দেশের মাটিতেই ক্রিকেট থেকে অবসরে যেতে চান সাকিব।
তিন উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনার পিএসএলে নিজের দ্বিতীয় ম্যাচেও নিলেন তিন উইকেট। দুটি ম্যাচেই তার দল লাহোর কালান্দার্সও জিতেছে। টুর্নামেন্টটিতে রশিদ খানের অভাব বেশ ভালোভাবেই পূরণ করেছেন রিশাদ, এমনটা মনে করছেন স্যাম বিলিংস।
জেমস ভিন্সের সেঞ্চুরির সঙ্গে খুশদিল শাহর হাফ সেঞ্চুরিতে আগের ম্যাচেই মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৪ রান তাড়া করেছে করাচি কিংস। ফখর জামান ও ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরিতে পাওয়া ২০১ রানের পুঁজি তাই খুব বেশি নিশ্চয়তা দিতে পারছিল না লাহোর কালান্দার্সের সমর্থকদের। তবে ইনিংসের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নার ও ভিন্সকে ফিরিয়ে লাহোরকে আনন্দে ভাসালেন শাহীন আফ্রিদি।
মোহালিতে বোলিং বান্ধব উইকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। মাত্র ১১১ রানের পুঁজি নিয়েও যুবেন্দ্র চাহালের অসাধারণ ঘূর্ণি এবং মার্কো জানসেনের দারুণ বোলিংয়ে এই জয় পেয়েছে পাঞ্জাব। আসরে ছয় ম্যাচে এটি পাঞ্জাবের চতুর্থ জয়। পয়েন্ট তালিকাতেও চারে আছে শ্রেয়াস আইয়ারের দল। অপরদিকে সপ্তম ম্যাচে তিনটি জয় নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে আছে কলকাতা।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চমকে দিয়েছিল গুলশান ক্রিকেট ক্লাব। প্রথমবারের মতো ডিপিএল খেলার সুযোগ পেয়ে ১৫ পয়েন্ট নিয়ে সুপার লিগেও জায়গা করে নিয়েছে আজিজুল হাকিম তামিমরা। গুলশানের মতো চমক দেখিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবও।
ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তার সঙ্গে নিগার সুলতানা জ্যোতির হাফ সেঞ্চুরিতে আগেই জয়ের ভিত গড়েছিল বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে হ্যাটট্রিক জয় পেতে বাকি কাজটা সারতে হতো বোলারদের। নাহিদা আক্তারের দারুণ বোলিংয়ে প্রত্যাশিত শুরুই পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। ২৭৬ রান তাড়ায় ১১০ রানেই ৭ উইকেট নেই স্কটল্যান্ডের। দুইশর আগেই গুঁড়িয়ে দিয়ে জয়ের স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বিকেল ৫ টা ৩৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেছেন তারা। সেখান থেকে ডমেস্টিক ফ্লাইটে করে সিলেটে যাওয়ার কথা রয়েছে শন উইলিয়ামস-ক্রেইগ আরভিনদের। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে খেলতে এসেছে সফরকারীরা।
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করা নিগার সুলতানা জ্যোতি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেললেন ১০১ রানের ইনিংস। ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরির পর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক করেছেন ৫১ রান। এমন পারফরম্যান্সে আইসিসির মেয়েদের ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন জ্যোতি।
চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ তিন ম্যাচে শ্রেয়াস আইয়ারের রান যথাক্রমে ৭৯, ৪৫ এবং ৪৮। সবমিলিয়ে এক হাফ সেঞ্চুরিতে তিন ইনিংসে ১৭২ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এমন পারফরম্যান্সে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদানও রেখেছেন তিনি। দুবাইয়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে আইসিসির মার্চ সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আইয়ার। ভারতীয় ব্যাটার পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্রকে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দল বদল করতে টোকেন তুলে রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা হলেও পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় কারও সঙ্গে চুক্তি করেননি বাঁহাতি এই পেসার। আইপিএলে যাওয়ার গুঞ্জন তৈরি হলেও শেষ পর্যন্ত সেই আলোচনা গড়ায়নি বেশিদূর। এমন অবস্থায় পিআরপি চিকিৎসা নিয়েছিলেন তিনি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে তেমন ব্যস্ততা ছিল না মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একাডেমি মাঠে তখন অনুশীলনে ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের দলগুলো। কিন্তু এর মাঝেই হঠাৎ সাড়া পড়ে গেল চারিদিকে। বিসিবি কার্যালয়ের সামনে গাড়ি থেকে নামলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্য। পরে জানা গেল, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনায় এসেছেন তারা।
তিন ম্যাচের ওয়ানডে এবং সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসছে ভারত। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে থাকা এই সিরিজ দুটির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।