মার্করাম-বশের নৈপুণ্যে প্রোটিয়াদের ৩০১, শেষ বিকেলে বিপাকে পাকিস্তান
সাউথ আফ্রিকাকে দুইশ রানের আশেপাশে থামাতে চাইলেও পারেনি পাকিস্তান। এইডেন মার্করাম এবং অভিষিক্ত কর্বিন বশের দুটি হাফ সেঞ্চুরিতে তিনশ ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। সেঞ্চুরিয়নে এই দুজনের 'সেঞ্চুরি মিসের দিনে' ৩০১ রান তোলে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২১১ রান তোলা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত করেছে তিন উইকেটে ৮৮ রান। এখনও দুই রানে পিছিয়ে আছে দলটি।