সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলে ফিরছেন টেলর
প্রথমে কোচিংয়ে ইচ্ছে প্রকাশ করলেও পরবর্তীতে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে নিজের আগ্রহের কথা জানান ব্রেন্ডন টেলর। আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছর নিষিদ্ধ হওয়া ডানহাতি উইকেটকিপারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৫ জুলাই। শাস্তি শেষ হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে জিম্বাবুয়ে দলে ফিরতে যাচ্ছেন টেলর।