ইংল্যান্ডের অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাটলার
আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে গেল ইংল্যান্ড। থ্রি লায়ন্স'রা বাদ পড়ায় জস বাটলারের নেতৃত্বের দায়িত্ব থাকবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত আছেন বাটলারও। শুধুমাত্র উইকেটরক্ষক হিসেবে খেলতে আপত্তি নেই তার। তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না তিনি।