ইংল্যান্ডের বিপক্ষে টানা ৫ টেস্টেই খেলেছেন মোহাম্মদ সিরাজ। সিরিজ জুড়ে ১৮৫.৩ ওভার বোলিং করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ২৩ উইকেট। যা সিরিজে যে কোনো বোলারের মধ্যে সর্বোচ্চ। সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড গাওয়ার সিরাজের প্রশংসা করেছেন।
ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অসঙ্গতির পাশাপাশি নিম্নমানের উইকেট, ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানারকম অব্যবস্থাপনা! এসবের সমালোচনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবশেষ আসরেও সমালোচনার কমতি ছিল না একটুও। নানান রকম ঘটনায় আরও একবার বিশ্বজুড়ে নিজেদের ব্যর্থতা সামনে এনেছে বিসিবি। বিপিএলে আসা ফ্র্যাঞ্চাইজির দায়টাও কোনো অংশে কম নয়। তবে সামির কাদের চৌধুরি মতে, বিপিএলকে বিতর্কিত করার পেছনে দায়টা বিসিবিকেই দিচ্ছেন।
বিপিএলের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ পাওনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অনেক আলোচনার পরও সেই বকেয়া টাকা আদায় করতে পারেনি বিসিবি। এবার সেই অর্থ উদ্ধার করতে আইনি ব্যবস্থা হাতে নিয়েছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটের এই অবিভাবক সংস্থা লম্বা সময় ধরে কোর্ট অব আরবিট্রেশন পরিচালনা করেও সফল হয়নি। উল্টো আরবিট্রেশন পরিচালনার জন্য নিজেদের হাত থেকে অনেক অর্থ খরচ করতে হচ্ছে বিসিবিকে।
২০২৬ সালের আগষ্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। পরের বছর ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে টাইগাররা দুই টেস্ট খেলবে ইংল্যান্ডের বিপক্ষেও। আকাশ চোপড়া মনে করেন, ঘরের মাঠে ইংল্যান্ড কঠিন সময় দেবেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলামরা। তবে অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা সফরে গিয়ে বাজেভাবে হারবে বাংলাদেশ।
উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) সোমবার ভারতীয় পেসার ইয়াশ দয়ালকে আসন্ন উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগ রয়েছে।
এশিয়া কাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। তার আগেই ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় দল। গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব এখনও পুরোপুরি ফিট নন। ফলে দল ঘোষণায় দেরি হচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। আগে নয় নম্বরে থাকা বাংলাদেশকে এবার টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ ম্যাচে বাংলাদেশের বর্তমান রেটিং এখন ৭৭, নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৭৮।
ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে বেশ কয়েকবার স্লেজিংয়ে মেতে ওঠেন ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা। যা ম্যাচটিতে সৃষ্টি করে বাড়তি উত্তাপ। বেন ডাকেটকে আউট করার পর তার কাঁধে হাত দিয়ে বিদায় জানান আকাশ দীপ। সেই টেস্ট শেষ হওয়ার ছয়দিন পর এ নিয়ে মুখ খুলেন আকাশ।
ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে খেলা কমে আসে ৩৫ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান, যা ১০ বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিকরা।
জতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ক্যাম্প শুরু হচ্ছে আগামী সোমবার (১১ আগস্ট) থেকে। এরপর আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। যে ক্রিকেটাররা ফিটনেস টেস্টে পাস করতে পারবেন না তারা এনসিএল টি-টোয়েন্টি খেলতে পারবেন না বলেও জানা গেছে।
৭৫ রানে ৬ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগলেও সেটা হতে দেননি টিম ডেভিড। ৮ ছক্কা ও চারটি চারে ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকাও। একপ্রান্ত আগলে রেখে প্রোটিয়াদের স্বপ্ন দেখানোর চেষ্টায় ছিলেন রায়ান রিকেলটন। বাকিদের ব্যর্থতার দিনেও বাঁহাতি উইকেটকিপার খেলেছেন ৭১ রানের ইনিংস। তবে শেষ ওভারের ২১ রানের সমীকরণ মেলাতে না পারায় অস্ট্রেলিয়ার কাছে ১৭ রানে হারতে হয়েছে সাউথ আফ্রিকাকে।