আমরা সরাসরি বিশ্বকাপে খেলব, সেই বিশ্বাস আছে: রিশাদ
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। অন্যদিকে সরাসরি বিশ্বকাপে খেলবে দুই আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের।