মিচেলকে নিয়ে শঙ্কা, ডাক পেলেন নিকোলস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ সেঞ্চুরি করলেও সেই ইনিংসেই কুঁচকিতে টান লাগে ড্যারিল মিচেলের। এই আঘাতের কারণে সিরিজের বাকি সময়ে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিউজিল্যান্ড শিবিরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ সেঞ্চুরি করলেও সেই ইনিংসেই কুঁচকিতে টান লাগে ড্যারিল মিচেলের। এই আঘাতের কারণে সিরিজের বাকি সময়ে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিউজিল্যান্ড শিবিরে।
রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ ওয়ানডেতে পাঁচ ব্যাটার ভালো শুরু করেও কেউই অর্ধশতক ছুঁতে পারেনি শ্রীলঙ্কার। কম রানের পুঁজিতে তাদের বোলাররাও খুব একটা চাপ তৈরি করতে পারেননি। ফলে সহজ জয় পেয়েছে পাকিস্তান।
‘ভয়াবহ’—ভারত ও সাউথ আফ্রিকার প্রথম টেস্টের উইকেট নিয়ে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের কাছে কলকাতার ইডেন গার্ডেন্সের উইকেট ‘প্যাথেটিক’। ইরফান পাঠান, ওয়াসিম জাফরের মতো সাবেক ক্রিকেটাররাও প্রথম টেস্টের উইকেট নিয়ে সমালোচনায় ব্যস্ত। তবে উইকেট নিয়ে বিন্দুমাত্র সমালোচনা নেই গৌতম গম্ভীরের মুখে। বরং ভারতের প্রধান কোচ পুরো দায় দিয়েছেন ভারতের ব্যাটারদের। গম্ভীরের মতে, উইকেটে কোনো দৈত্য-দানব ছিল না।
অ্যাশেজের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তার আগেই ইংল্যান্ডের তিন নম্বর ব্যাটার নিয়ে যত আলোচনা ছিল, তা কার্যত থামিয়ে দিয়েছেন অলি পোপ। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০০ ও ৯০ রানের টানা দুই ইনিংস খেলেছেন। এমন ফর্মের পর তাকে ঘিরে আর কোনো দ্বিধাই নেই।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তুলে গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দিয়েছিলেন রিয়া আক্তার শিখা। সেই অভিযোগের প্রেক্ষিতে দল নির্বাচনের প্রক্রিয়া কোনো অনিয়ম খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেট বোর্ড এমন তথ্য নিশ্চিত করার পর রিয়া জানালেন তিনি নাকি এনএসসিতে এমন চিঠিই দেননি। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন রিয়া নিজেই।
প্রথম ইনিংসে রংপুর বিভাগকে খুব বেশি রানের লিড নিতে না দিলেও ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বরিশাল বিভাগের। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে মাত্র ৯০ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে তারা। বরিশালের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে রংপুরের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ভিন্ন আরেকটি ম্যাচে চারটি করে উইকেট পেয়েছেন শুভাগত হোম চৌধুরি ও আরিফ আহমেদ। তাদের দুজনের স্পিন ঘূর্ণিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেয়েছে ময়মনসিংহ।
নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে খুলনা ২৫৯ রানে অল আউট হয়। জবাবে বিনা উইকেটে ২৮ রান করেছে সিলেট। দিন শেষে ২৩১ রানে পিছিয়ে আছে দলটি। আরেক ম্যাচে রাজশাহী অল আউট হয় ২৯৮ রানে। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে চার উইকেটে ২৫২ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা। দলটি পিছিয়ে আছে ৪৬ রানে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের প্লেয়ার রিটেনশন উইন্ডো শেষ হয়েছে ১৫ নভেম্বর। এরই মধ্যে আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজি রেখে দেয়া ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।
চট্টগ্রাম বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন আসিফ আকবর। পরিচালক হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এসেই বিভিন্ন জেলায় ক্রিকেটের উন্নয়নে কাজ শুরু করে দিয়েছেন। কদিন আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কনফারেন্স।
ম্যাচ জিততে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২০ রান। বোলিংয়ে জ্যাকব ডাফি এবং ব্যাটিংয়ে ছিলেন রোমারিও শেফার্ড ও জাস্টিন গ্রিভস। প্রথম বলেই ওয়াইড দেন ডাফি। ডানহাতি পেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে ফাইন লেগে ঠেলে দিয়ে ২ রান নিয়েছেন শেফার্ড। পরের দুই বল থেকে এসেছে আরও দুই রান। ম্যাচ জিততে শেষ তিন বলে তখনো প্রয়োজন ছিল ১৫ রান। ওমন সময় চতুর্থ বলে ডিপ মিড উইকেটর উপর দিয়ে ছক্কা মারেন শেফার্ড।
আগের দিনই ভারতকে সতর্ক করে দিয়েছিলেন চেতেশ্বর পূজারা। ইডেন গার্ডেন্সের এই পিচে ১২০ রান তাড়া করাও চতুর্থ ইনিংসে কঠিন হতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। পূজারার কথাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ১৫৩ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৪ রানের।
আবুধাবি টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। তাসকিন ছাড়াও আসন্ন এই লিগে খেলবেন সাকিব আল হাসান এবং সাইফ হাসান। দল পেলেও এই লিগে অবশ্য খেলা হচ্ছে না নাহিদ রানার।