ফোন ফেরত চেয়ে রিজওয়ানের চিঠি
ইংল্যান্ড সিরিজ চলার মাঝেই পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) তদন্তের মুখে পড়েন মোহাম্মদ রিজওয়ান। তার কাছ থেকে ফোন নিয়ে যাওয়া হয় তদন্তের জন্য। অবশ্য পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটারের দাবি ফোন নেয়ার সময় তাকে বলা হয়েছিল তিন ঘণ্টার মধ্যেই তা ফেরত দেয়া হবে।