ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট
কিছুদিন আগেই বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শন টেইট। ৪২ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার চলতি মাসের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন। আসন্ন পাকিস্তান সিরিজই হবে তার প্রথম মিশন। তার সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।