ফাহিমের ৫ উইকেটের পর মালান-লিটনের ঝড়ে জয়ে শুরু রংপুরের
চট্টগ্রাম রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করল রংপুর রাইডার্স। ডেভিড মালান এবং লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে অনায়সে জয় তুলে নিয়েছে ২০১৭ সালের শিরোপাজয়ীরা।
চট্টগ্রাম রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করল রংপুর রাইডার্স। ডেভিড মালান এবং লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে অনায়সে জয় তুলে নিয়েছে ২০১৭ সালের শিরোপাজয়ীরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান মৌসুমে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় থাকার কথা ছিল ট্রায়াঙ্গল সার্ভিসেসের। তবে আর্থিক সঙ্কটের কথা জানিয়ে টুর্নামেন্ট শুরুর একদিন আগে মালিকানা ছেড়ে দেয় তারা। লিগ চালিয়ে নিতে এক প্রকার বাধ্য হয়েই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিত্রটা একই রকম না হলেও বিসিবির দেখানো পথেই হাঁটতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে জীবনের এই কঠিন সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। এবারের বিপিএলে প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো কেড়েছেন ইমাদ।
অগ্রহায়ণ শেষে পৌষ শুরু হয়েছে! ঢাকা ও আশেপাশের এলাকাতেও শীত জেঁকে বসতে শুরু করেছে। হালকা বাতাসের সঙ্গে কুয়াশা—রাজধানীবাসীও তাই শীতের আঁচ পাচ্ছে। কুয়াশা ভেদ করে উঠছে রোদও। ২০২৬ সালের এপ্রিলে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা পাকিস্তানের। টেস্ট খেলার জন্য সাদমানের অপেক্ষাটা তাই কয়েক মাসের। অবসর সময়ে ঢাকার শীতটা বেশ ভালোভাবেই উপভোগ করছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে কুয়াশা ভেদ করা সেই রোদের মতো সাদমানের হতাশার সময়ে একটুখানি স্বস্তি কিংবা আলো এলো।
টি–টোয়েন্টি ক্রিকেটের প্রাণই হলো রান। বিপিএল গভর্নিং কাউন্সিলও টুর্নামেন্ট শুরুর আগায় নিশ্চিত করেছে, ভালো উইকেটেই হবে খেলা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেটার ছোঁয়া পাওয়া গেছে। আগে ব্যাটিং করে পারভেজ হোসেন ইমনের ব্যাটে ১৯০ রান তোলে সিলেট টাইটান্স। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সঙ্গে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিয়াতে অনায়াসে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলের গত আসরে খেলেছিলেন খাওয়াজা নাফে। এরপরই পাকিস্তানের ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এবারের বিপিএলে পাকিস্তানের এই ব্যাটার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। এর আগে অবশ্য দলটির হয়ে গ্লোবার সুপার লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে তার।
‘যদি আমাকে মনে করতো আমি খেলার যোগ্য অবশ্যই আমাকে ড্রাফটেই (নিলাম) নিতো।’ বিপিএল নিলাম শেষে কোন দল ডাকলে খেলবেন কিনা, সাংবাদিকের এমন প্রশ্নে জবাবে অভিমান নিয়ে এমন মন্তব্য করেছিলেন সাদমান ইসলাম। যদিও টুর্নামেন্ট শুরুর পর দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল খেলতে রাজি হয়েছেন সাদমান।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে বিপিএলে খেলা সাত ক্রিকেটারকে রাখা হয়েছে। ডাম্বুলায় ৭ জানুয়ারি শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১১ জানুয়ারি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও প্রথম দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে টুর্নামেন্টটির নতুন এই দলটি। এমন অবস্থা থেকে দলটি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সামনের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নেয়ার কথা মুস্তাফিজুর রহমানের। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে। মার্চের শেষ দিকে শুরু হয়ে প্রায় দুই মাস ধরে চলবে আইপিএলের এবারের আসর।
ম্যাচের শেষদিকে দ্রুত পাল্টে যেতে থাকে পরিস্থিতি। ১৮তম ওভারে মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করলে চাপে পড়ে যায় সিলেট টাইটান্স। আগের দুই ওভারেও উইকেট হারানো দলটি তিন উইকেটে ১১৭ রান থেকে হঠাৎ করেই আট উইকেটে ১২৫ রানে নেমে আসে।
ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে খেলতে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ২৪ ডিসেম্বর তার দলের একটি ম্যাচ থাকায় সেই ম্যাচে অংশ নেন তিনি। ম্যাচ শেষ করে পরদিনই দেশে ফেরেন এই বাঁহাতি পেসার।