পিএসএলে লাহোরের হয়ে খেলবেন সাকিব
লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার এই বাংলাদেশি অলরাউন্ডারকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র।
লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার এই বাংলাদেশি অলরাউন্ডারকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র।
মেগা নিলামে দল না পেলেও টুর্নামেন্টের শেষের দিকে এসে আইপিএল খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের জন্য বাংলাদেশের পেসারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও আইপিএল খেলার জন্য এনওসি পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন করেননি মুস্তাফিজ। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন।
ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতি হওয়ায় ১৭ মে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হলেও অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরবেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ান ওপেনারের বদলি হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টি এর চতুর্থ আসর এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত।
এক সপ্তাহ বিরতির পর আগামী ১৭ মে আবারো শুরু হচ্ছে আইপিএলের এবারের আসরের অবশিষ্ট অংশ। যদিও ২৬ মে’র মধ্যেই নিজেদের ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনতে চায় ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। মূলত ১১ জুন থেকে লর্ডসে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিচ্ছে তারা।
ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের জেরে এক সপ্তাহের বিরতির পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারও মাঠে ফিরছে ১৭ মে থেকে। আইপিএল আবারও শুরু হলেও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। এদের অনেকেই আপিএলের এই অংশ খেলবেন না।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সোমবার আইপিএলের বাকি অংশের সূচি ঘোষণা করেছে। প্লে অফের দিনক্ষণ ঠিক করলেও কোনো ভেন্যুর নাম জানায়নি বিসিসিআই। তবে ক্রিকবাজ জানিয়েছে আইপিএলের প্লে অফের একটি ম্যাচ ও ফাইনাল হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর— ফিরছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি নিশ্চিত করেছেন, পিএসএলের দশম আসর পুনরায় মাঠে গড়াবে ১৭ মে থেকে।
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিরতির পর আবার কবে আইপিএল শুরু হবে তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। এবার জানা গেছে আইপিএলের বাকি অংশ শুরু হচ্ছে ১৭ মে থেকে। আর ফাইনাল হবে ৩ জুন।
যুদ্ধবিরতিতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু করতে তোড়জোড় শুরু করেছে বিসিসিআই। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ১৬ মে মাঠে গড়াতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। বিপরীতে একই পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। চলতি সপ্তাহের দিকে পিএসএল শুরু করতে নিজেদের কাজও এগিয়ে রাখছে তারা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। সোমবার অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এমন দিনেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের এই সাবেক অধিনায়কের বিদায় নিয়ে এদিন কথা বলেছেন লিটন।
কাঁধের চোটের কারণে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেননি জশ হ্যাজেলউড। পরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও অনিশ্চিত ছিলেন অস্ট্রেলিয়ার এই পেসার। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের জেরে আইপিএল স্থগিত হওয়ায় অস্ট্রেলিয়া ফিরে গেছেন তিনি। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠলেও হেজেলউডের আইপিএলে ফেরার সম্ভাবনা ক্ষীণ।