এত বছর পরও ব্যাটিংয়ের ওপর ভালোবাসাটা একই রকম: কোহলি
ক্যারিয়ারের শেষ কয়েকটি বছর উপভোগ করতে চান বিরাট কোহলি। সেই লক্ষ্যেই যেন ব্যাট হাতে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন ভারতের এই ব্যাটার। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টেবিলের শীর্ষে তোলেন তিনি।