এলপিএলে দল পেলেন বিজয়
গত ২২ মে ভারতের ঘরোয়া ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন বিজয় শঙ্কর। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, 'নতুন সুযোগ খুঁজতে এবং আরও বেশি ক্রিকেট খেলতেই' এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই নতুন অধ্যায়ের প্রথম গন্তব্য হচ্ছে এলপিএল।
গত ২২ মে ভারতের ঘরোয়া ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন বিজয় শঙ্কর। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, 'নতুন সুযোগ খুঁজতে এবং আরও বেশি ক্রিকেট খেলতেই' এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই নতুন অধ্যায়ের প্রথম গন্তব্য হচ্ছে এলপিএল।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত কেউ দুইশ রানের দেখা পাননি। সেই অসম্ভবকেই নিজের লক্ষ্য বানিয়েছেন ভারতের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই বড় বড় রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে তারকা ব্যাটারের অভাব নেই। বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদূত পাড়িকাল, রজত পাতিদার ও টিম ডেভিডের মতো ব্যাটারদের নিয়ে গড়া দলটি এবার জায়গা করে নিয়েছে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে। তবে অধিনায়ক রজতের সবচেয়ে বেশি আস্থা ব্যাটিংয়ে নয়, দলের পেস বোলিং আক্রমণে।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের ব্যাটিং কোচ কাইরন পোলার্ডের সাম্প্রতিক মন্তব্যেই সেই জল্পনা আরও জোরালো হয়েছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের পর তিনি স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, অধিনায়ক হিসেবে হার্দিকের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নয় দল।
নিজের ব্যাটিং দিয়ে এবারের আইপিএলের সবচেয়ে বড় বিজ্ঞাপন বৈভব সূর্যবংশী। কিন্তু রাজস্থানের হয়ে বেশিরভাগ ম্যাচেই ফিল্ডিং করতে দেখা যায় না এই বিস্ময় বালককে। আইপিএলের 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়মের সুবিধা নিয়ে নিজেদের ফিল্ডিংয়ের সময় সূর্যবংশীর বদলে একজন বিশেষজ্ঞ বোলারকে মাঠে নামায় রাজস্থান। নিয়মিত এই ফিল্ডিংয়ে না নামা ক্রিকেটার হিসেবে সূর্যবংশীকে গড়ে উঠতে দিচ্ছে না বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্চরেকার।
বর্তমানে সেরা ফর্মে নেই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। তবে এমন কঠিন মুহূর্তেই সূর্যকুমারের পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। চলমান আইপিএলে ব্যর্থতার পরও তার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন বিরাট কোহলি ও ট্রাভিস হেড। মাঠের দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি কোহলি। এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে হেডকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি সমালোচনা করছেন কোহলির সমর্থকরা। পাশাপাশি হেডের স্ত্রী জেসিকাকেও আক্রমণ করছেন তারা।
বাংলাদেশ সফরের দলে থাকলেও আইপিএলের কারণে পাকিস্তান সফরে নেই ট্রাভিস হেড, কুপার কনোলি, বেন ডোয়ারশিস এবং জাভিয়ের বার্টলেট। বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। আইপিএলের জন্য জাতীয় দলের সিরিজে তারকা ক্রিকেটারদের বাইরে রাখার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি মার্ক টেলর। বিশ্ব ক্রিকেটে আইপিএল ও বিসিসিআইয়ের প্রভাবের উদাহরণ দিতে টেলর জানান, ক্রিকেট অস্ট্রেলিয়ার এখন প্রধান দায়িত্ব হচ্ছে ভারতীয় বোর্ডকে খুশি করা।
ব্যাট হাতে ঝড় তোলা আজিঙ্কা রাহানেকে ফেরালেন কুলদীপ যাদব। বাঁহাতি স্পিনার পরবর্তীতে তুলে নেন ক্যামেরন গ্রিন ও রিংকু সিংয়ের উইকেট। ২৯ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন কুলদীপ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জিতলেও পুরো মৌসুম নিয়ে আক্ষেপ করেছেন বাঁহাতি এই স্পিনার। কুলদীপ জানান, আইপিএলের চলতি মৌসুমে নিজের প্রত্যাশাই মেটাতে পারেননি তিনি।
প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫টিতে হারের পর টানা জয়ে প্লে-অফের আশা জাগিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শুরুর ব্যর্থতাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য। তারা টানা দ্বিতীয় মৌসুমে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। অনেকেই আইপিএলের এবারের আসরে কলকাতার ব্যর্থতার দায় দিচ্ছেন অধিনায়ক আজিঙ্কা রাহানেকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে আগেই আইপিএলের সেরা চার নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে ছিল তিনটি দল। রাজস্থান রয়্যালসের সঙ্গে সেই তালিকায় ছিল পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তিন ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে সহজ সমীকরণ ছিল রাজস্থানের।
দুই বছর মুম্বাই ইন্ডিয়ান্সে কাটানোর পর এবারই লক্ষ্মৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন অর্জুন টেন্ডুলকার। মৌসুম জুড়ে একাদশে সুযোগ পাবার অপেক্ষায় থাকার পর অবশেষে মাঠে নামার সুযোগ পেয়েছেন অর্জুন। সেখানেও বলার মতো কিছুই করতে পারেননি তিনি। তবুও অর্জুনকে নিয়ে গর্বিত বাবা শচীন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ছেলেকে নিজের মুগ্ধতার কথা জানান।