শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট সিরিজের প্রস্তুতিতে ধাক্কা
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতের প্রস্তুতি ম্যাচের সময় কমিয়ে দেয়া হয়েছে। চার দিনের পরিবর্তে এখন তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতের প্রস্তুতি ম্যাচের সময় কমিয়ে দেয়া হয়েছে। চার দিনের পরিবর্তে এখন তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।
আইপিএলে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও, তাকে নিয়ে অন্য কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার খবর নাকচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে চেন্নাই সুপার কিংসের সঙ্গে হার্দিকের দলবদল নিয়ে আলোচনা চলছে বলে খবর প্রকাশিত হয়েছিল।
ইংল্যান্ডে চলমান ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের দুই নারী ক্রিকেটারের একটি মুহূর্ত ঘিরে আলোচনা শুরু হয়েছে। ম্যাচ শেষে ভারতের জেমিমাহ রদ্রিগেজ ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আলিঙ্গন করেন। সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ভারত। চোট কাটিয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারকা পেসার জসপ্রিত বুমরাহ। ফলে শ্রীলঙ্কা সফরের দলে তার থাকা এখন নিশ্চিত বলেই ধরা হচ্ছে।
প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে সুযোগ পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার সারানশ জৈন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি অনেকের কাছে বিস্ময় হলেও, নিজের ওপর আস্থা ছিল তার। তবে সুযোগটা এত দ্রুত চলে আসবে, সেটি ভাবেননি তিনি।
বিদর্ভ ক্রিকেট সংস্থার সাম্প্রতিক দল নির্বাচনে সুযোগ না পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মহারাষ্ট্রের এক কিশোরী ক্রিকেটার। শেষ পর্যন্ত ১৭ বছর বয়সী এই উদীয়মান ক্রিকেটারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নাগপুরের লক্ষ্মীনগর এলাকায়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
ভারতের অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
ভারতের বাংলাদেশ সফর শুরু হতে বাকি নেই এক মাসও। তবে নির্ধারিত এই দ্বিপক্ষীয় সিরিজ ঘিরে এখনও কাটেনি অনিশ্চয়তা। আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সফরটি হবে কি না, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তবে তিনি আশা ছাড়ছেন না।
জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটানোর পুরস্কার পেলেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক লাফে ২৩০ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৪৮তম স্থানে উঠে এসেছেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় ভারত। সিরিজে ১৫১ রান করে 'প্লেয়ার অব দ্য সিরিজ' নির্বাচিত হন সূর্যবংশী। সেই পারফরম্যান্সের সুবাদেই র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে তার। এদিকে সাম্প্রতিক ফর্মে ড্যারিল মিচেল রেটিং হারানোয় তাকে টপকে আবারও ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছেন ভারত অধিনায়ক শুভমান গিল।
ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তার জায়গায় দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) কোচ শুভদীপ ঘোষ।
ভারতের জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন রায়ান টেন ডেসকাট। ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে হারের পরই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) দায়িত্ব ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন নেদারল্যান্ডসের সাবেক এই অধিনায়ক।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। তবে দলের এই দাপুটে সাফল্যের মধ্যেও তিলক ভার্মার পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।