চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখরের, বদলি ইমাম উল হক
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ ওপেনার ছিলেন ফখর জামান। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে সাইড স্ট্রেনের চোট পাওয়া বাঁহাতি ওপেনার ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। ফখরের বদলি হিসেবে পাকিস্তান দলে সুযোগ মিলেছে ইমাম উল হকের। আইসিসির অনুমতি পাওয়ায় দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিনি।