পেশাদারিত্বের কারণেই মুশফিক ‘কিংবদন্তি’: সিমন্স
লম্বা সময় ধরেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম। রান, সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি ছাপিয়ে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। তাকে নিয়ে গর্বিত ফিল সিমন্স।